রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শনিবার (১৪ মার্চ) সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। বর্তমানে তিনি চিকিৎসকদের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে রয়েছেন।
এর আগে বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশে থেকেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের পর তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সর্বশেষ সিটি স্ক্যানের ফলাফল আশাব্যঞ্জক।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!