ঈদের দিনে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
রোববার (২২ মার্চ) সকালে এক বিবৃতিতে তিনি বলেন, “কুমিল্লার পদুয়াবাজার রেলগেটে যে দুর্ঘটনা ঘটেছে, তাতে কেবল লাইনম্যানের ওপর দায় চাপানো ঠিক নয়। এখানে ব্যবস্থাপনাগত সমস্যা খতিয়ে দেখতে হবে। রেলের অব্যবস্থাপনার কারণে ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় নাগরিকদের প্রাণহানি আমাদের উদ্বিগ্ন করেছে।”
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলকে সতর্কতার সঙ্গে চলাচল করার অনুরোধ করছে এবং ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। যারা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পরিবারবর্গের সঙ্গে সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করছি।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!