শহীদ ওসমান হাদি হত্যা: প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির, হাদি, হাদি ভাই, ওসমান হাদি, শরিফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চ, জাতীয়, আন্তর্জাতিক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, বিশেষ আদালত, বিশেষ আদলতে হাজির,
শহীদ ওসমান হাদিকে হত্যাকারি প্রধান দুই আসামীকে পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।   ছবি: সংগৃহীত

নকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে রোববার (২২ মার্চ) দুপুর ১২টায় পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়েছে।

ফয়সাল ও আলমগীরকে চলতি মাসের ৭ তারিখ রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। পরে তারা ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এদিকে, এই দুই আসামিকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে সহায়তা করার অভিযোগে ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাকে সাত দিনের রিমান্ডে রাখার পর শনিবার (২১ মার্চ) আদালতে হাজির করা হয়েছে।

আরবিএ/আরটিএনএন