কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহতদের পরিবারের জন্য এক লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
তিনি বলেন, নিহতদের পরিবারকে রেল থেকে এক লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার।
প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অরক্ষিত রেলগেটগুলোতে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণের বিষয়েও সরকার ভাবছে বলে জানান তিনি।
এর আগে একই দিনে ঘটনাস্থল পরিদর্শন করে মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, রেলগেট খোলা থাকায় বাসটি লাইনে উঠে যেতে পারে, যা দুর্ঘটনার কারণ হয়ে থাকতে পারে। তিনি এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিহতদের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তার কথা জানান।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!