রুয়ান্ডার কিশোরী ব্যাটার ফ্যানি উতাগুশিমানিন্দে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে তিনি অভিষেক ম্যাচেই ১১১ রান করে নারী-পুরুষ মিলিয়ে সর্বনিম্ন বয়সে সেঞ্চুরি করার কীর্তি স্থাপন করেন।
উদ্বোধনী ম্যাচে নাইজেরিয়ার আমন্ত্রণমূলক উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঘানার বিপক্ষে ওপেনিংয়ে নেমে মাত্র ৬৫ বলে ১৭টি বাউন্ডারি মেরে তিনি ১১১ রান সংগ্রহ করেন। রুয়ান্ডা ৩ উইকেটে ২১০ রান করে জয়ী হয়, ঘানা ২০ ওভারে ৮ উইকেটে ৮৮ রান তুলতে সক্ষম হয়। বেলিসে মুরেকাতেতে তিন উইকেট শিকার করেন, এছাড়া তিনজন ব্যাটার রান আউট হন।
এর আগে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের ৯৬*। পুরুষদের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সর্ব প্রথম পোস্টার বয় খ্যাত সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি এই কির্তি স্থাপন করেন। তখন তার বয়স ছিল ১৬ বছর ৬১ দিন। অন্যদিকে পাকিস্তানের শহীদ আফ্রিদি, ১৬ বছর ২১৭ দিনে ৪০ বলে ১০২ রান করেন।
মেয়েদের মধ্যে সর্বকনিষ্ঠ রেকর্ড ছিল আয়ারল্যান্ডের অ্যামি হান্টারের, ১৬ বছর বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১২১ রান। টি-টোয়েন্টিতে সর্বনিম্ন বয়সে সেঞ্চুরির আগের রেকর্ড ছিল উগান্ডার প্রসোকোভিয়া আলাকোরের, ১৬ বছর ২৩৩ দিনে ১১৬ রান।
উতাগুশিমানিন্দের এই ইনিংস কেবল রেকর্ড নয়, অভিষেক ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটের নতুন ইতিহাসের পাতায় নাম লেখা।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!