মেসি কেরিয়ারে ৯০০ গোল, রোনাল্দোকে ছাড়াল কিংবদন্তি, খেলা, মেসি, আর্জেন্টিনা, ৯০০ গোল, মেসির ৯০০ গোল, রোনাল্দো,
গোল করার পর মেসি।   ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন লিওনেল মেসি। ক্রিস্তিয়ানো রোনাল্দো যেখানে ১০০০ গোলের পথে এগোচ্ছেন, সেই সময়ে মেসি কিছুটা চুপিসারেই কেরিয়ারের ৯০০ তম গোল সম্পন্ন করলেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোতে ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে এই ঐতিহাসিক গোলটি করেছেন তিনি। যদিও তার দল পরের রাউন্ডে উঠতে পারেনি, তবুও মেসির এই অর্জন সমর্থকদের মুখে হাসি ফেলে দিয়েছে।

ম্যাচের সপ্তম মিনিটে বক্সের ভিতরে বল পান মেসি। বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে একটি নিখুঁত শট নেন, যা বিপক্ষকে কাটিয়ে সরাসরি জালে জড়ায়। এই গোলের মাধ্যমে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ম্যাচের শেষ দিকে ন্যাশভিলের একটি গোলে সমতা ফিরে আসে এবং দুই দলের লড়াই ড্রতে শেষ হয়, যার ফলে ইন্টার মায়ামি পরবর্তী রাউন্ডে যেতে পারলো না।

মেসির ৯০০ তম গোলের এই অর্জন রোনাল্দোর ৯০০ গোলের রেকর্ডকে ছাড়িয়ে দিয়েছে। রোনাল্দো ২০২৪ সালে ৩৯ বছর বয়সে ৯০০ গোল করেছিলেন। মেসি এখনো ৩৯ পৌঁছাননি এবং কম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন।

এখন পর্যন্ত মেসির ৯০০ গোলের মধ্যে ৬৭২টি এসেছে বার্সেলোনার জার্সিতে, যেখানে তিনি ৭৭৮টি ম্যাচ খেলেছেন। প্যারিস সাঁ জাঁমের হয়ে ৭৫ ম্যাচে করেছেন ৩২টি গোল, ইন্টার মায়ামির হয়ে ৯৩ ম্যাচে করেছেন ৮১টি গোল এবং আর্জেন্টিনার হয়ে ১৯৬ ম্যাচে করেছেন ১১৫টি গোল।

এই অসাধারণ রেকর্ডের মাধ্যমে মেসি শুধু গোলের সংখ্যা নয়, খেলার দক্ষতা ও দীর্ঘমেয়াদি ধারাবাহিকতাতেও বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

আরবিএর/আরটিএনএন