এশিয়ান কাপ শেষ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবল দলের সদস্যরা। তুরস্ক থেকে গুরবুলাক সীমান্ত দিয়ে গাড়িতে করে তাদের ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে তারা তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণ করেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেন ইরানের নারী ফুটবলাররা।
তুর্কি সংবাদমাধ্যম বলেছে, কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে পুলিশি নিরাপত্তায় তারা বিমানবন্দর ত্যাগ করেছেন।
নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচের আগে জাতীয় সংগীত গাইতে অস্বীকার করে ইরানের নারী ফুটবল দলের সাত সদস্য। তাদেরকে টিম হোটেল থেকে বহিষ্কার করা হলে দলের অস্বীকৃতি জানানো সদস্যরা অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চায়। পরে অবশ্য তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দলের অন্য সদস্যদের সঙ্গে ইরানে ফেরার সিদ্ধান্ত নেন।
মানবাধিকার সংগঠনগুলো শঙ্কা প্রকাশ করেছে যে, পরিবারের সদস্যদের হুমকি ও চাপের কারণে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে থাকতে পারেন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!