দক্ষিণবঙ্গের প্রখ্যাত ফকিহ মুফতি গোলাম রহমান  ইন্তেকাল করেছেন।
দক্ষিণবঙ্গের প্রখ্যাত ফকিহ মুফতি গোলাম রহমান  ইন্তেকাল করেছেন।   ছবি: সংগৃহীত

দক্ষিণবঙ্গের প্রখ্যাত ফকিহ মুফতি গোলাম রহমান  ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের ছেলে মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বুধবার (২৮ জানুয়ারি) মুফতি গোলাম রহমানের জানাজা রাত ৯টায় খুলনার জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুমের আঙ্গিনায় হবে । পরে সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
 
মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া জানান, তার বাবা বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তবে জটিল কোনো রোগ ছিল না। কয়েক দিন ধরে জ্বর ছিল। আজ সকাল ১০টার দিকে হঠাৎ করে অবস্থার অবনতি হলে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দক্ষিণবঙ্গে মুফতি গোলাম রহমানের ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি দারুল উলুম খুলনার দীর্ঘদিনের প্রধান মুফতি ছিলেন। পরবর্তী সময়ে খুলনা নগরীতে জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম প্রতিষ্ঠা করেন। তিনি এই মাদরাসার মুহতামিম এবং শাইখুল হাদিস ছিলেন। তবে জীবনের শেষ দিনগুলোতে ঢাকাতেই বেশিরভাগ সময় থাকতেন তিনি।

এমআর/আরটিএনএন