শবেবরাত
রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় অবস্থিত আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ।   ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবারও আসছে পবিত্র রমজান মাস। ইসলামিক ক্যালেন্ডার অনুসারে, শাবান মাসের ১৫তম রাতে বা ১৪ শাবান দিবাগত রাতেই মুসলিমরা পবিত্র শবেবরাত উদযাপন করবেন। সে হিসাবে এ বছর শবেবরাত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার রাত) পালন হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

শবেবরাতের পরদিন বাংলাদেশে সরকারি ছুটি থাকবে। এবছর ছুটি পড়েছে ৪ ফেব্রুয়ারি (বুধবার)। শাবান মাস শেষ হবার সঙ্গে সঙ্গে মুসলিমরা রোজা পালন করে রমজান মাসের প্রস্তুতি শুরু করবেন।

ইসলাম ধর্মে শবেবরাত চারটি গুরুত্বপূর্ণ রাতের মধ্যে একটি। এ রাতে পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের জন্য রহমত ও দয়ার দরজা খুলে দেন। নবীজির যুগ থেকে শুরু করে সাহাবা, তাবেইন ও পরবর্তী প্রজন্ম ধরে মুসলমানরা এই রাতে নফল ইবাদত করে থাকেন। বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসল্লিরা রাতে বিশেষ ইবাদত-বন্দেগি করে থাকেন।

শবেবরাত শব্দটি এসেছে ফারসি ও আরবি থেকে। এর অর্থ ‘মুক্তি পাওয়া বা নাজাত পাওয়া রাত’।