পাকিস্তান  ক্রিকেট বোর্ড- পিসিবি
বিশ্বকাপ না খেললে বিকল্প ভেবে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।   ছবি: সংগৃহীত

মাত্র পাঁচদিন পর শুরু হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। এখনও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে আজই অনিশ্চয়তার অবসান হতে পারে। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ বর্জন করলে পাকিস্তান বসে থাকবে না। বাংলাদেশের মতো পাকিস্তানও বিকল্প টুর্নামেন্ট খেলবে। আজ (১ ফেব্রুয়ারি) ইসলামাবাদ সময় সন্ধা ৬টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে বৈঠকে বসার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভীর। সরকারের নির্দেশনার ওপরই নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপ খেলা।

এর আগে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করেছিলো পাকিস্তান। সোমবার সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আজই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

পিসিবির সূত্র মতে, বিশ্বকাপে অংশ না নিলে লাহোরে চারটি দলের অংশগ্রহণে ঘরোয়া টি-২০ লিগ খেলবে পাকিস্তান। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-২০ বিশ্বকাপ থেকে সরে আসার পর আগামী ৫ ফেব্রুয়ারী থেকে তিন দলের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি।