টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান অস্থিরতার জন্য ভারতের দায় দেখছেন দেশটির কংগ্রেস নেতা ও লোকসভা সদস্য শশী থারুর। তার মতে খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াটা ছিল দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত, যার খেসারত এখন দিতে হচ্ছে বিশ্ব ক্রিকেটকে।
সংকটের শুরু আইপিএল নিলামে চড়া দামে বিক্রি হওয়া মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়া থেকে। এর জেরে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় এবং ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। আইসিসি সেই দাবি না মেনে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলে পরিস্থিতি আরও জটিল হয়। প্রতিবাদ হিসেবে পাকিস্তান বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে।
পুরো বিষয়টিতে ভারতের দায় দেখছেন শশী থারুর। তিনি বলেন, সত্যি বলতে, এভাবে উভয় পক্ষের খেলার সঙ্গে রাজনীতি জড়ানো অত্যন্ত ন্যাক্কারজনক। আমি মনে করি না যে মুস্তাফিজুরকে কলকাতার হয়ে খেলার চুক্তি থেকে বাদ দেওয়া উচিত হয়েছে। এটা সত্যিই খুবই দুর্ভাগ্যজনক।
তিনি আরও যোগ করেন, এখানে রাজনীতির হস্তক্ষেপ হয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রতিক্রিয়া কিছুটা অতিরঞ্জিত ছিল, কিন্তু একই সঙ্গে এটা বাস্তবতার প্রতিফলনও। পাকিস্তান এখন বাংলাদেশকে সমর্থন দেখানোর চেষ্টা করছে। ফলে পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
শশী থারুর মনে করেন, ক্রিকেটের মাধ্যমেই এই বিভেদ দূর করা সম্ভব। তিনি বলেন, আমাদের বোঝাপড়ায় আসা দরকার যে, বিশেষ করে ক্রিকেট আমাদের একত্রিত করার মাধ্যম হওয়া উচিত, সমস্যা সৃষ্টির জন্য নয়।
আইসিসিকে সতর্ক করে তিনি বলেন, এটি সংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্কবার্তা। জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করা উচিত। আইসিসি সেই প্ল্যাটফর্ম হতে পারে। এখনই বলুন, চলো এসব ব্যর্থতার ইতি টানি। আপনারা চিরকাল এভাবে চলতে পারেন না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!