জাতীয় নারী দলের সাবেক পেসার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত শেষ। আজ বিকেলে বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে গোপন প্রতিবেদন জমা দিয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন :
- ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান
- বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার চেয়ারপারসন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা
- অধ্যাপক ড. নাঈমা হক
- বিসিবি মহিলা উইং চেয়ারপারসন রুবাবা দৌলা
তিন দফা সময় বাড়ানোর পর অবশেষে আজ প্রতিবেদন জমা পড়ল। প্রতিবেদনের বিস্তারিত কিছুই এখনো প্রকাশ করা হয়নি। বিসিবি সূত্র জানিয়েছে, বোর্ড সভায় আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে একই ইস্যুতে আজ হাইকোর্ট গুরুত্বপূর্ণ রুলসহ আদেশ দিয়েছেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রুল জারি করে জানতে চেয়েছেন—নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত ও জেন্ডার সংবেদনশীল পরিবেশ নিশ্চিত করতে বিসিবিসহ সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না।
একই সঙ্গে ২০০৯ সালের হাইকোর্টের যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা অনুসরণ করে বিসিবিতে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতকে অবহিত করতে বলা হয়েছে কী পদক্ষেপ নেওয়া হলো রিটটি করেছেন শুটার সাবরিনা সুলতানা। তাঁর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও সালেহ আকরাম সম্রাট।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাহানারা আলম। এরপরই বিসিবি তদন্ত কমিটি গঠন করে। এখন সবার চোখ বিসিবির পরবর্তী পদক্ষেপের দিকে।
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!