লা লিগায় টানা নয় ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদ-কে হারিয়ে শীর্ষে উঠেছিল তারা। বার্সেলোনা জিরোনার কাছে হেরে যাওয়ায় এক নম্বর অবস্থান আরও মজবুত হয়েছিল মাদ্রিদ ক্লাবের। তবে এক ম্যাচ পরই সেই অবস্থান চাপে পড়ে গেল।
স্টপেজ টাইমে রাউল গার্সিয়ার গোলে ওসাসুনা ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়ালকে। এস্তাদিও এল সাদার-এ নাটকীয় এই জয়ে লা লিগার শীর্ষ দলকে থামাল স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ দিকে আন্তে বুদিমির পেনাল্টি থেকে গোল করে ওসাসুনাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। তবে যোগ করা সময়ের শেষ মুহূর্তে রিয়ালের বক্সের বাঁ দিক থেকে গার্সিয়ার জোরালো শটে পরাস্ত হন থিবো কোর্তোয়া। যদিও প্রথমে অফসাইডের পতাকা উঠেছিল, ভিএআর রিভিউয়ে গোলের সিদ্ধান্ত বহাল থাকলে জয় নিশ্চিত হয় ওসাসুনার।
এই হারে ব্যবধান পাঁচ পয়েন্টে নেওয়ার সুযোগ হাতছাড়া করে রিয়াল। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তারা এখনও শীর্ষে, তবে বার্সেলোনা (৫৮) আজ লেভান্তেকে হারাতে পারলে আবারও এক নম্বরে উঠে যেতে পারে।
ম্যাচের শুরুতে চাপে ছিল রিয়াল। বুদিমিরের বাঁকানো শট পোস্ট ঘেঁষে বাইরে যায়। পরে রুবেন গার্সিয়ার ক্রস থেকে আলভারো কারেরাসের জোরালো শট দারুণ সেভে ঠেকান কোর্তোয়া। বুদিমিরের আরেকটি হেডও রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক।
৩২তম মিনিটে রিয়ালের প্রথম বড় সুযোগ আসে। ভিনিসিয়ুসের নিচু শট ঠেকান সার্জিও হেরেরা। কর্নার থেকে দাভিদ আলাবার প্রচেষ্টা ব্লক করে দেয় স্বাগতিকরা।
৩৯ মিনিটে বুদিমিরকে ফাউল করেন কোর্তোয়া। ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে রিয়ালের বিপক্ষে নিজের গোলের ধারাবাহিকতা বজায় রাখেন বুদিমির।
প্রথমার্ধের স্টপেজ টাইমে অরেলিয়েন শুয়োমেনির শট কোনোমতে ঠেকান হেরেরা। দ্বিতীয়ার্ধে আর্দা গুলারের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৭০ মিনিটের পর কিলিয়ান এমবাপের গোল অফসাইডে বাতিল হয়। তবে তিন মিনিট পর ফেদেরিকো ভালভার্দের কাটব্যাক থেকে ভিনিসিয়ুস সমতা ফেরান।
শেষ বাঁশি বাজার ঠিক আগে গার্সিয়ার গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। অফসাইডের সিদ্ধান্ত বদলে ভিএআর গোলের স্বীকৃতি দিলে উল্লাসে ফেটে পড়ে ওসাসুনা শিবির, আর হতাশায় ডুবে যায় রিয়াল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!