চলতি বছরের আগস্ট মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে। এরপর ২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে, যা হতে চলেছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। অন্যদিকে, দীর্ঘ ২২ বছর পর আবারও টেস্ট ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে ডারউইন। ২০০৪ সালের জুলাই মাসে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের এই শহরে সর্বশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে বাংলাদেশ ডারউইনে একটি টেস্ট খেলেছিল। সেই সফরে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন দল দুই ম্যাচের সিরিজেই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল। এরপর এই প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালের পর এটিই হতে যাচ্ছে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট সিরিজ। এর আগে ২০২০ সালের মাঝামাঝি বাংলাদেশে একটি সিরিজ হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বাতিল হয়ে গিয়েছিল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হিসেবে আয়োজিত হচ্ছে এই দুই ম্যাচের সিরিজ। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের মাধ্যমেই অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট মৌসুম শুরু হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, "আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচি সবারই জানা। তবে আগস্ট মাসে এমন বিশ্বমানের ভেন্যু পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এর ফলে গ্রীষ্মকালীন মৌসুমের বাইরেও টেস্ট ক্রিকেট আয়োজনের নতুন সুযোগ তৈরি হয়েছে।"
গত জানুয়ারিতে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে অ্যাশেজ সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার পুরুষ দলের জন্য এটিই হবে প্রথম টেস্ট সিরিজ। বাংলাদেশের বিপক্ষে খেলা শেষ করে আগামী অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অজিরা। ওই সিরিজের ভেন্যু হিসেবে ডারবান, গেবারা ও কেপটাউনকে নির্ধারণ করা হয়েছে। এই সফরের অংশ হিসেবে জিম্বাবুয়েতেও একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
এরপর অস্ট্রেলিয়া তাদের ঘরোয়া মৌসুমে ব্যস্ত হয়ে পড়বে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরের পরিকল্পনাও রয়েছে তাদের। এছাড়া টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ডের বিপক্ষে একটি বিশেষ টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এর আগে চলতি বছরের জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথাও রয়েছে অস্ট্রেলিয়া দলের।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!