লিভারপুল ফুটবলে একটি সোনালী যুগের অবসান হতে চলেছে। মোহাম্মদ সালাহর ক্লাব ছাড়ার গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার অ্যানফিল্ড ছাড়ার তালিকায় নাম লেখালেন স্কটিশ লেফট-ব্যাক অ্যান্ড্রু রবার্টসন। দীর্ঘদিন ধরে অলরেডদের রক্ষণভাগ আগলে রাখা এই তারকা ফুটবলার নিজের ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ নিতেই লিভারপুলের সাথে সম্পর্কের ইতি টানছেন।
২০১৭ সালে হাল সিটি থেকে মাত্র ৮ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রবার্টসনকে। ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলের পুনরুত্থানের অন্যতম কারিগর ছিলেন তিনি। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণভাগেও তার নিখুঁত ক্রস আর গতির লড়াই দর্শকদের মুগ্ধ করেছে সবসময়। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ সব বড় শিরোপা জয়ের সাক্ষী হয়ে আছেন এই লড়াকু ফুটবলার।
চলতি মৌসুমে আর্নে স্লটের অধীনে রবার্টসনের সুযোগ কিছুটা সীমিত হয়ে পড়েছে। বোর্নমাউথ থেকে ৪০ মিলিয়ন পাউন্ডে আসা হাঙ্গেরিয়ান ডিফেন্ডার মিলোস কারকেজ এখন স্লটের প্রথম পছন্দ। সব মিলিয়ে এই লেফট-ব্যাক ১৫ ম্যাচে শুরুর একাদশে ছিলেন চলতি মৌসুমে।
ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের সঙ্গে রবার্টসনের ফুল-ব্যাক জুটি ইউরোপের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হতো। ২০১৭-১৮ মৌসুম থেকে প্রিমিয়ার লিগে ৫৬টি অ্যাসিস্ট করে তিনি এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।
রবার্টসন বলেন, "আমি প্রথম মিনিট থেকেই সফল হতে চেয়েছিলাম এবং ক্লাবকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিতে চেয়েছি। আমি গর্বিত যে আমি সেই দলগুলোর অংশ ছিলাম যারা এটা করতে পেরেছে।"
লিভারপুল বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। গত সপ্তাহে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে বিদায় নিয়েছে লিভারপুল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে পিএসজির কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে ফুলহামের বিপক্ষে মাঠে নামবে আর্নে স্লটের দল।
সদ্য প্রকাশিত খবর অনুযায়ী, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন কোচের অধীনে দলের পরিবর্তনের অংশ হিসেবে রবার্টসনের প্রস্থান। সালাহর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বিদায়ের পর রবার্টসনের চলে যাওয়া লিভারপুল সমর্থকদের জন্য বড় ধাক্কা। ফুটবল মহলে এখন একটাই প্রশ্ন—অ্যানফিল্ডের এই অভিজ্ঞ সেনাদের জায়গায় কারা হাল ধরবেন আগামী মৌসুমে? তবে যেখানেই যান না কেন, লিভারপুলের ইতিহাসে রবার্টসনের নাম এক নির্ভীক যোদ্ধা হিসেবেই চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!