২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে, বিশ্বকাপের আগে বড় কোনো ইউরোপীয় প্রতিপক্ষের মোকাবিলা করতে যাচ্ছে লিওনেল মেসির দল।
শুক্রবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে এবং জুন মাসের আন্তর্জাতিক উইন্ডোতে ইউরোপের একটি দলের বিপক্ষে মাঠে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
সূচি অনুযায়ী, আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মাধ্যমে। তবে ভক্তদের জন্য মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ৯ জুনের ম্যাচটি। জানা গেছে, সেদিন আলবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ইউরোপের দেশ আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যদিও এর আগে সার্বিয়ার সাথে খেলার গুঞ্জন ছিল, কিন্তু শেষ পর্যন্ত আইসল্যান্ডকেই প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে স্কালোনির শিষ্যরা।
আইসল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে ২০১৮ সালের বিশ্বকাপে আইসল্যান্ডের কাছে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল আর্জেন্টিনা, যেখানে মেসি একটি পেনাল্টি মিস করেছিলেন। ফলে বিশ্বকাপের ঠিক আগে এই ম্যাচটি একদিকে যেমন পুরোনো হিসাব চুকানোর সুযোগ, অন্যদিকে ইউরোপীয় শারীরিক ফুটবল শৈলীর বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় মঞ্চ।
সম্প্রতি ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখা আর্জেন্টিনা তাদের শেষ কয়েকটি প্রস্তুতি ম্যাচে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে বড় জয় পেলেও, সমালোচকরা বড় প্রতিপক্ষের অভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার সেই ঘাটতি পূরণে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন কোচ লিওনেল স্কালোনি।
২০২৬ সালের বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হবে, এবং এটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আর্জেন্টিনা 'J' গ্রুপে রয়েছে, যেখানে তাদের তিন প্রতিদ্বন্দ্বী দল হবে অস্ট্রিয়া, জর্ডান এবং আলজেরিয়া। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রিয়া এবং জর্ডান। শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামার আগে জুনের এই দুটি প্রস্তুতি ম্যাচই আর্জেন্টিনার জন্য শেষ পরীক্ষা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!