বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া-এর জন্মদিন আজ।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া-এর জন্মদিন আজ।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া-এর জন্মদিন আজ। ১৯৯০ সালের এই দিনে তিনি ডেনমার্কের কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন। ইউরোপে বেড়ে উঠলেও ছোটবেলা থেকেই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন ছিল তার, যা পরবর্তীতে বাস্তবে রূপ নেয়।

জামালের পৈতৃক নিবাস ময়মনসিংহ। তিনি ছোটবেলা থেকেই ডেনমার্কের বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছেন এবং সেখানেই পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে তিনি বাংলাদেশের জাতীয় দলে অভিষেক করেন।

ক্লাব ক্যারিয়ারে জামাল ভূঁইয়া দেশের একাধিক শীর্ষ ক্লাবে খেলেছেন, যার মধ্যে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র, সাইফ স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী। সম্প্রতি তিনি ধারে ভারতের কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবেও খেলেছেন।

বর্তমানে তিনি আবাহনী লিমিটেড ঢাকা-এর সঙ্গে চুক্তিবদ্ধ আছেন এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দিচ্ছেন।

ইউরোপ থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত তার ফুটবল যাত্রা দেশের ফুটবলে তাকে এক গুরুত্বপূর্ণ নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।