ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত হয়েছে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর উদ্যোগে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তার উপস্থিতিতে আগে লিগ বর্জনের অবস্থানে থাকা ক্লাবগুলো এবার অংশ নিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। ফলে এবারের প্রিমিয়ার লিগ ১২টি ক্লাব নিয়েই অনুষ্ঠিত হবে।
সাধারণত রাউন্ড-রবিন লিগের পর সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হলেও এবার সময়স্বল্পতার কারণে সেই ফরম্যাট থাকছে না। সিঙ্গেল লিগ পদ্ধতিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে শিরোপাজয়ী।
এছাড়া এবার খেলোয়াড়দের খাবারের ব্যবস্থা ক্লাবগুলোর পরিবর্তে করবে বিসিবি। পাশাপাশি মেডিকেল সাপোর্ট এবং আইসিইউ অ্যাম্বুলেন্সের মতো সুবিধা নিশ্চিত করার দাবিও জানিয়েছে ক্লাবগুলো।
সভা শেষে ক্লাব প্রতিনিধিরা জানান, আগামী ২৫ এপ্রিল থেকে ৫ মে’র মধ্যে প্রিমিয়ার লিগ শুরু হতে পারে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি জিয়াউর রহমান তপু বিষয়টি নিশ্চিত করে এ সম্ভাব্য সময় জানান।
এর আগে ২১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বিসিএল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ড শেষে মে মাসের প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী এবার ছয়টি মাঠে একদিনেই একটি রাউন্ড সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সময় বাঁচানো যায়। সম্ভাব্য ভেন্যু হিসেবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, পিকেএসপি, সিলিকন স্পোর্টস ভ্যালি ও ক্রিকেটার্স একাডেমির নাম রয়েছে।
এদিকে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ পুনর্গঠনের পরিকল্পনাও নিয়েছে বিসিবি। এ বিষয়ে আলোচনা করতে আগামী শনিবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে।
এর আগে বিভিন্ন ক্লাবের বর্জনের কারণে প্রথম বিভাগে ২০টির মধ্যে ১২টি এবং দ্বিতীয় বিভাগে ২৪টির মধ্যে ১২টি ক্লাব নিয়ে লিগ আয়োজন করা হয়েছিল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!