শুক্রবার রাজধানীর শাহবাগ এলাকায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বিনা উস্কানিতে পুলিশি হামলা- নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক খুরশিদ আলম এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ ওসমান হাদী হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহ করাকালে পুলিশ বিনা উস্কানিতে সাংবাদিকদের ওপর হামলা চালায়। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পুলিশের এ হামলা নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডিইউজে নেতৃদ্বয় বলেন, শাহবাগ এলাকায় হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হামলা পরবর্তী পুলিশ যে পৈচাশিক নৃত্য উদযাপন করেছে তা দেশের আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তাদের এই আচরণ স্পষ্ট করে যে, পুলিশে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এদের হাতে দেশ ও দেশের জনগণ নিরাপদ নয়। তাই আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!