কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত তানজিনা আক্তার ওই এলাকার মোহাম্মদ জসিমের মেয়ে।
রোববার (১১ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেস্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত মিয়ানমারের তোতারদ্বীপ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত চলছিল। রাতভর গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে বার বার কেঁপে উঠে সীমান্তবর্তী এলাকা।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তানজিনা বাড়ির সামনে খেলছিল। এ সময় মিয়ানমার থেকে আসা একটি গুলি এসে তার মাথায় আঘাত করে। তাকে হাসপাতালে নেয়ার সময় পাওয়া যায়নি। সে ঘটনাস্থলেই আসলে মারা যায়।
এ দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা টেকনাফ সড়কের খেয়াঘাট এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেছেন।
এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল মোস্তফা বলেন, গত দু-তিন দিন ধরে সীমান্তে থেমে থেমে গোলাগুলি হচ্ছে। শনিবার রাত থেকে পরিস্থিতি আরও খারাপ হয়। তীব্র গোলাগুলির কারণে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। আজ সকাল ১০টা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে।
উখিয়া-৬৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে পরিস্থিতি এবং গোলাগুলির বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনার বিষয়ে বিজিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে সতর্ক করা হচ্ছে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!