জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আয়োজন করা যাবে না—বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার দিবাগত রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শাকসু ভবন ঘেরাও করেন।
ইসি সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১২ ফেব্রুয়ারির আগে কোনো ধরনের নির্বাচন আয়োজন করা যাবে না। জাতীয় পত্রিকায় এ–সংক্রান্ত সংবাদ প্রকাশের পরপরই শাবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে চতুর্মুখী মিছিল নিয়ে শাকসু কার্যালয়ের সামনে জড়ো হন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘শাকসু দিতে হবে ২০ তারিখে’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘গোলামী না আজাদি, আজাদি আজাদি’, ‘উই ওয়ান্ট শাকসু—শাকসু নিয়ে টালবাহানা মানি না মানব না’—এ ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদলের শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ই একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিজেদের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ইসির সিদ্ধান্ত মেনে নেয়, তাহলে আমরা ধরে নেব তারা শিক্ষার্থীবান্ধব প্রশাসন নয়।’
ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘শাকসু নির্বাচন নিয়ে শুরু থেকেই টালবাহানা করা হচ্ছে। ভিসি স্যার প্রথমে বলেছিলেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। পরে ১৭ নভেম্বর তারিখ ঘোষণা করা হয়। আন্দোলনের পর জানুয়ারির ২০ তারিখ নির্বাচন দেওয়ার ঘোষণা আসে। তখন একজন নির্বাচন কমিশনার বলেছিলেন, আমাকে মেরে ফেললেও ২০ তারিখে শাকসু নির্বাচন হবে। জাতীয় নির্বাচন কোনো বাধা হবে না বলেও জানানো হয়েছিল। কিন্তু সোমবার হঠাৎ সারা দেশে সব ধরনের নির্বাচন বন্ধের প্রজ্ঞাপন জারি করা হলো।’
তিনি আরও বলেন, ‘আমরা ২০ তারিখেই শাকসু নির্বাচন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
উল্লেখ্য, শাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি। এ উপলক্ষে প্রার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!