হত্যাকাণ্ড
নাঙ্গলকোট থানা ।   ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রাশেদুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন—আলিয়ারা এলাকার দেলোয়ার হোসেন নয়ন এবং একই এলাকার আব্দুর রাজ্জাক।

পুলিশ জানায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

দুই গ্রুপ সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। এ ঘটনায় আরও ১২-১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, একই গ্রুপের বিরোধে গত বছর নিহত হন ইউপি সদস্য মো. আলাউদ্দিনের (৫৫)।  তিনি   উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের বাসিন্দা।

ওসি আরিফুর রহমান বলেন, দুই পক্ষের এ বিরোধ দীর্ঘ দিনের। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।