কক্সবাজার–টেকনাফ হাইওয়ে সড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশায় থাকা দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফের হ্নীলা লেদার এলাকার লোকমান হাকিমের ছেলে সাবের হোসেন প্রকাশ লালু এবং পশ্চিম ফুলডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা আকতার।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, সকালে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস হ্নীলা নাটমোড়া পাড়া এলাকায় একটি টমটম ইজিবাইককে চাপা দিলে চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও আটজন গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাইওয়ে থানা ও স্থানীয় পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!