আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে পৌর এলাকার বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম (পিপিএম)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় বিএনপি সমর্থকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম অভিযোগ করেন, দেশীয় অস্ত্র নিয়ে একদল ‘বিএনপি নামধারী’ ব্যক্তি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকজনও জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষুব্ধরা সরে যায়।
মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম (পিপিএম) বলেন, সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!