রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনটির কার্যক্রম পরিচালনা, নীতিনির্ধারণ এবং বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এটি রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ, যা আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাচিত ৩ জন ও মনোনীত ৮ জন সদস্যের সমন্বয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল মারুফ। একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেখার আলম নাহিদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোসাদ্দেক হোসেন।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে রয়েছেন সঞ্চিতা চক্রবর্তী এবং সহ-সভাপতি (বিতর্ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন মায়মূনা মুসাররাত তাসফিয়া। বিতর্ক সমন্বয়ক (বাংলা বিতর্ক) পদে রয়েছেন মো. সামসিদ দোহা উৎস এবং বিতর্ক সমন্বয়ক (ইংরেজি বিতর্ক) হিসেবে দায়িত্ব পালন করবেন নকিবুল আবছার শাওন।
এছাড়া সাংগঠনিক ও দপ্তর সম্পাদক হিসেবে আমাতুল্লাহ ফারাবী ঈশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে চন্দ্রিমা চান্দ্রেয়ী এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে লোরা চাকমা ও আবুল হাসনাত দায়িত্ব পালন করবেন।
নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে তারা কাজ করবেন। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও মত প্রকাশের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে রাবিপ্রবিকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যেও এই পরিষদ কাজ করবে।
রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আতিয়ার রহমান আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী হবে এবং নতুন নতুন পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা প্রসার এবং তা আধুনিকায়নের লক্ষ্যে ২০২৩ সালের ২৮ নভেম্বর রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে ২০২৪ সালের ১৩ মার্চ প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর ২০২৫ সালের ২০ জানুয়ারি সংগঠনটির প্রথম কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধির চর্চা, যুক্তিনির্ভর চিন্তা ও দক্ষ বিতার্কিক তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। পাশাপাশি দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!