রাজবাড়ী,  পাংশা উপজেলা, আওয়ামী লীগ,
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অফিস উদ্বোধনের ব্যানার আবারও  টানানো হয়েছে।    ছবি: আরটিএনএন

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অফিস উদ্বোধনের ব্যানার আবারও  টানানো হয়েছে। 

২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় দীর্ঘ ১৯ মাস ধরে বন্ধ রয়েছে। হটাৎ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে স্থানীয়রা আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে আবারও  একটা ব্যানার টানানো দেখতে পান। 

এ খবর ছড়িয়ে পড়লে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য সহ আইন শৃংখলা রক্ষাকারীর সদস্যরা  ছুটে আসেন, সেই সাথে পথচারী ও উৎসুক জনতাও দেখতে আসেন।

আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের চা দোকানী বলেন রাতে চলেবাসায় সকালে এসে দেখতে পায় ব্যানার ঝুলছে, রাতের কোন এক সময় হয়তো কেউ লাগিয়ে গিয়েছে। 

শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নজরুল ইসলামের ছবি সম্বিলত ব্যানার দেখা গিয়েছে। 

ব্যানারে লেখা 'এ দেশ আমাদের এই মাটি আমাদের' এর আগে ২০ ফ্রেরুয়ারী আরো একটা ব্যানার টানিয়েছিল। 

এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন - ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে সেখানে গিয়ে ওই ব্যানার পাওয়া যায়নি কেউ হয়ত খুলে নিয়ে গেছে।