হত্যাকাণ্ড
মাদক ব্যবসায়ী  বরকত শেখ আটক।   ছবি: আরটিএনএন

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাব পুরে মাদক সেবনে বাধা দেয়ায় মাদক ব্যবসায়ী  বরকত সেকের লাঠির আঘাতে মো. সমশের আলী শেখ (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রোববার (১ মার্চ) সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সমশের শেখ মৃত সোবাহান শেখের ছেলে। অভিযুক্ত বরকত একই গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান  এ তথ্য নিশ্চিত করে  জানান, অভিযুক্ত বরকত শেখকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে  ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর এলাকার বাসিন্দা বরকত শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও ব্যবসা করে আসছিলেন।

এই মাদক সেবনে তাকে বাধা দিয়েছিল প্রতিবেশী সমশের শেখ। সেহরি শেষে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে সমশের শেখ দেখেন বরকত শেখ তার ছেলে-বউয়ের ঘরের দরজা ও বেড়া ভাঙচুরের চেষ্টা করছেন। 

এতে বাধা দিলে বরকত লাঠি দিয়ে তাকে মারধর করে এবং বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।