লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণকে কেন্দ্র করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমরান হোসেনের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমরান হোসেন জেলে কার্ডধারীদের কাছ থেকে চাল দেয়ার কথা বলে জনপ্রতি ৫০০ টাকা করে আদায় করছেন। এতে অসহায় জেলে পরিবারগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় জেলেদের দাবি, সরকারিভাবে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেয়া হচ্ছে। টাকা না দিলে চাল দেয়া হবে না বলেও হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন জেলে।
এ বিষয়ে অভিযুক্ত এমরান হোসেনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।
এদিকে জেলে কার্ডের চাল বিতরণে অনিয়ম ও টাকা আদায়ের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!