বগুড়ায় আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এজন্য বিচারবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে বগুড়ায় সংগঠনের বগুড়া ইউনিটের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অসহায় ও বিচারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আরও বলেন, একজন আইনজীবীকে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াতে হবে। কোরআনের আলোকে জীবন পরিচালনা করলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি এ বিষয়ে আইনজীবীদের আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।
বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, বগুড়া শহর আমীর ও বগুড়া সদর আসনের উপনির্বাচনে এমপি প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার, শহর সেক্রেটারি আব্দুল মালেক এবং জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!