মেহেরপুরের গাংনী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উচ্চমূল্যের ফসল স্কোয়াশ ও বিটরুট উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় উপজেলার গাড়াডোর গ্রামে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ মাঠ দিবস আয়োজন করা হয়।
গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা এবং গাড়াডোর গ্রামের ইউপি সদস্য হাবিবুর রহমান ফিরোজ। এছাড়াও উচ্চ ফলনশীল স্কোয়াশ ও বিটরুট চাষিসহ স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।
মাঠ দিবসে বক্তারা বলেন, উচ্চমূল্যের ও পুষ্টিগুণসমৃদ্ধ সবজি হিসেবে স্কোয়াশ ও বিটরুট কৃষকদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ফসল। প্রকল্পটির মূল লক্ষ্য হলো নিরাপদ ও উচ্চমূল্যের ফসল উৎপাদনের আধুনিক প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া, যাতে তারা স্বল্প সময়ে অধিক লাভবান হতে পারেন।
অতিথিরা আরও বলেন, এ ধরনের মাঠ দিবস কৃষকদের উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে অঞ্চলভিত্তিক টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেন, স্কোয়াশ, বিটরুটসহ অন্যান্য উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের আগ্রহ বাড়লে গাংনী উপজেলার কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!