সারাদেশ, ইয়াবা, মাদক, আটক, পুলিশ, থানা, ধরা,
আটককৃত ‍দুজন।   ছবি: আরটিএনএন

৩০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার নাওদাড়া মুক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— চারঘাট উপজেলার ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের মো. শাকিল (৩১) ও শিমুলিয়া গ্রামের রাজু আহমেদ (৪২)।

বুধবার (১১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তাদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরবিএ/আরটিএনএন