নেত্রকোনার বারহাট্টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মদ এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
শুক্রবার (২০ মার্চ) ভোররাত প্রায় ৩টা ৩০ মিনিটে বারহাট্টা থানার মডেল স্কুল মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে আকাশ গৌড় (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার আসমা বাজার (মডেল স্কুল মোড়) এলাকার বাসিন্দা।
এ সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির মোট ৪৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা। পাশাপাশি মদ বিক্রির নগদ ৩৪ হাজার টাকাও জব্দ করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!