মেহেরপুর, ঈদের নামাজ, মসজিদে ঈদের নামাজ, বৈরি আবহাওয়ায় ঈদের নামাজ, ঈদের দিন,
মেহেরপুরে বৈরি আবহাওয়ার কারণে মসজিদের ভিতরে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা।   ছবি: আরটিএনএন

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্যে  সারা দেশের ন্যায় মেহেরপুরেও  আজ উদ্‌যাপিত হচ্ছে এই দিনটি ।

প্রতিবছর মেহেরপুরের বিভিন্ন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হলেও এবার বৈরি আবহাওয়ার কারণে বেশিরভাগ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।  মেহেরপুরের প্রধান জামাত পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। সকাল ৮ টার সময় প্রধান জামাত অনুষ্ঠিত হয় পৌর ঈদগাহ মসজিদে। এতে ঈমামিতি করেন মাও. শাহা জামাল।

বৃষ্টির কারণে পূর্ নির্রিত স্থানে না হয়ে প্রতিটি পাড়া-মহল্লার মসজিদে অনুষ্ঠিত হয়। মিশুরা বাবার হাত ধরে, কেউবা পুরো পরিবার নিয়ে ঈদের জামাতে নামাজ পড়তে আসেন। নামাজ শেষে দেশ ও পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। বিশেষ করে ইরান থেকে শুরু করে যে সব দেশে মুসলিম নিযাতিত হচ্ছে তাদের মুক্তির জন্য দোয়া করা হয়।