ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় নামাজ আদায় শেষে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ।
শনিবার (২১ মার্চ) সকালে মো. নূরুল ইসলাম বুলবুল, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির, নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী হেফজুল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।
অন্যদিকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে হাজারো মুসল্লির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পুরো মাঠটি এক মিলনমেলায় পরিণত হয়। এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে পল্টন থানা উদ্যোগে আয়োজিত ঈদ শুভেচ্ছা ও মিষ্টান্ন বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থিতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজ হাতে মিষ্টি বিতরণ করেন।
এ দিকে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন মাতুয়াইল কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া দলটির সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান রাজধানীর ধূপখোলা মাঠে ঈদের জামাতে অংশ নিয়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
অপরদিকে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন মুরাদপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে হাজারো মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
সব মিলিয়ে, ঈদের এই আনন্দঘন দিনে মহানগরী দক্ষিণের নেতাদের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় গড়ে ওঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল মিলনমেলা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!