লালমনিরহাটের পাটগ্রামে বিগত সরকারের সময়ে দায়ের করা হত্যা মামলায় জামায়াতের পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) পাটগ্রাম উপজেলার ব্র্যাক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার সময় বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের দুইজন, বিএনপির একজন এবং আওয়ামী লীগের একজন কর্মী নিহত হন।
ওই ঘটনায় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলা এবং নিহত জামায়াত-শিবির কর্মীদের ঘটনায় পুলিশের দায়ের করা আরও দুটি হত্যা মামলায় আসামি করা হয় সোহেল রানাকে। এসব মামলায় লালমনিরহাট আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
ওসি জানান, তিনটি মামলায় আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিকেলে উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে নেতারা গ্রেপ্তারের নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তির দাবি জানান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা একটি মামলাসহ মোট তিনটি মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, নতুন করে অন্য কোনো মামলায় যেন তাকে জড়ানো না হয় এবং দ্রুত জামিনে মুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!