মাদক কারবারী
পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ হাতে মাদক কারবারীকে আটক।   ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই মাদক কারবারীকে পঞ্চগড় কারাগারে প্রেরণ করা হয়েছে। ওসি মোঃ মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফকিরগঞ্জ বাজারের আবুল হোসেন মার্কেটে অভিযান পরিচালনা করে ১১ পিস ইয়াবাসহ উপজেলার ছোটদাপ গ্রামের জনৈক মোঃ হুমায়ুন কবীরের ছেলে মোঃ আসিফকে (১৯) আটক করেন। 

তিনি আরও বলেন, আটককৃত মাদক কারবারি আসিফ অতি সম্প্রতি দুই শতাধিক ফেন্সিডিলসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে হাজতে ছিল। জামিনে বেড়িয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।