যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য আনলোডের সময় ক্রেনের তার ছিঁড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিটিআই মাঠে ঘটে। ভারতীয় একটি ট্রাক থেকে লোহার শিট বাংলাদেশি ট্রাকে আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে পড়ে শ্রমিক শাহাজান আলী (৫৬) ও সোহেল (৫২) গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহাজান আলীকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাব আলীর ছেলে। আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১)-এর সদস্য।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইব্রাহিম বলেন, ‘দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়, অপরজন চিকিৎসাধীন রয়েছেন।’
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, ‘পণ্য আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। আমরা নিহত শ্রমিকের পরিবারকে সমবেদনা জানাই।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!