রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ শিশু এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শঙ্কর কে. বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন (সাসপেক্টেড) উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৩ জন। একই সময়ে ১০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র (ডিসচার্জ) পেয়েছেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশু মৃত্যুবরণ করেছেন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ৪৫২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!