প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ, প্রধানমন্ত্রী, তারেক রহমান, বিমানবাহিনী, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিমানবাহিনী প্রধান, বাংলাদেশ বিমান বাহিনী,
সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ও হাসান মাহমুদ খাঁন।   ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষাতে পারস্পরিক সৌজন্য বিনিময়ের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আরবিএ/আরটিএনএন