মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ বিরতিকে অঞ্চলটিতে উত্তেজনা কমানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা।
বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে এবং এই সুযোগকে ফলপ্রসূভাবে ব্যবহার করে একটি স্থায়ী ও টেকসই সমাধানের জন্য কাজ করবে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
যুদ্ধবিরতি সুবিধাজনক করতে কূটনৈতিক প্রচেষ্টায় অংশগ্রহণকারী সব পক্ষকে সাধুবাদ জানানো হয়। সব বিবাদই শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতি মাধ্যমে সমাধান করা সম্ভব এবং করা উচিত বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘদিন ধরে চলা ভয়াবহ আঞ্চলিক সংঘাতের পর বুধবার সকালে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মত হয় ইরানও।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!