ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তিনটি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য কমিটিতে উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোতে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা বলা হয়।
প্রথম প্রস্তাবে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইয়ার এনার্জি এজি-এর কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির নীতিগত অনুমোদন চাওয়া হয়। দ্বিতীয় প্রস্তাবে কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি-এর কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ১০-৫০ পিপিএম ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়। তৃতীয় প্রস্তাবে সিকদার ইন্টারন্যাশনাল-এর কাছ থেকে আরও ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়।
তিনটি প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উপস্থাপন করা হয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এগুলো নীতিগতভাবে অনুমোদন করে।
এর আগে গত শনিবারও সরকারি ছুটির দিনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!