পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মাদকদ্রব্য ‘এস্কাফ’সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মাদকদ্রব্য ‘এস্কাফ’সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ছবি: আরটিএনএন

নওগাঁর পত্নীতলা থানায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মাদকদ্রব্য ‘এস্কাফ’সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ এপ্রিল  দিবাগত রাত ১টার পর এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঈদগাহ পাড়া এলাকার মো. নূরুল ইসলাম (৫৫) এবং তার স্ত্রী মোসা. আলেয়া বেগম (৫০)-এর হেফাজত থেকে ১৫ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক ‘এস্কাফ’ উদ্ধার করা হয়।

প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা, মোট মূল্য প্রায় ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আসামিদের আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।