শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সব সিদ্ধান্ত মানতে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাকিম বিল্লাহ।
রোববার (১৮ জানুয়ারি) বেলা সোয়া দুইটার ফেসবুকে পোস্ট দিয়ে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে মোস্তাকিম বিল্লাহ লিখেছেন, আপনারা জানেন আজকে ইসি ভবনের সামনে কেন্দ্রীয় ছাত্রদল থেকে ইসি ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সকল সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। আমাদের এই প্যানেল ছাত্রদলের কোন একক প্যানেল নয়, এখানে অর্ধেকের মত স্বতন্ত্র প্রার্থীও আছে। আমি এই প্যানেলের ভিপি হিসেবে স্পষ্টভাবে জানাতে চাই, আমরা সকলেই শাকসুর পক্ষে এবং শাকসু চাই।
তিনি আরও লিখেছেন, কেউ বা কারা যদি শাকসুর বিরুদ্ধে অবস্থান নেয় বা নিতে চায় আমরাও তাহলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবো। ইনশাআল্লাহ শাকসু হবে, হতেই হবে। আমরা ২০ তারিখে শাকসু আদায় করে ছাড়ব।
এর আগে, আজ সকাল ১০টার পর থেকে সংগঠনটির বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী নির্বাচন কমিশন অফিসের সামনে সড়কে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা তিন দফা দাবি জানান। এগুলো হচ্ছে— প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, পোস্টাল ব্যালট বিষয়ে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
দ্বিতীয়ত, কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়ে ছাত্রদল বলেছে, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকতে হবে। তাদের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে।
তৃতীয়ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ছাত্রদল অভিযোগ করেছে, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন একটি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংগঠনটির মতে, এই প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য একটি অশনিসংকেত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!