সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু আলোচনা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারা বলছেন এসব তথ্য ভিত্তিহীন। উত্তর পত্র মূল্যায়নের পর পর-ই ফল প্রকাশ করা হতে পারে।
সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে সামছুল আহসান জানান ইসি বা সরকারের পক্ষ থেকে আমরা নির্দেশনা পাইনি। দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন খুব তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করা হবে।
২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা আছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে বিভিন্নভাবে অনুমাননির্ভর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি আরো বলেন ‘আমরা স্পেসিফিকভাবে কোন তারিখ নির্ধারণ করিনি। তবে নিয়োগ পরীক্ষা বাতিল হবে বা ফল প্রকাশ করা হবে না— এমন তথ্য সঠিক নয়। ফল প্রস্তুত হলেই তা প্রকাশ করা হবে।
গেল ৯ জানুয়ারি শুক্রবার ১০ লক্ষ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে অংশ নেন। পরীক্ষার কিছুদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!