ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) দুপুরে সাউন্ড বক্সসহ তাকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।
আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মার্চ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশের চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ভাষণের বিখ্যাত অংশ—‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’—বাজতে শোনা যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হয়ে তার সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে পুলিশ তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে শাহবাগ থানায় নিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে সাউন্ড অপারেটর ও সাউন্ড সিস্টেমের মালিককেও থানায় নেওয়া হয় এবং ব্যবহৃত সাউন্ড বক্সগুলো জব্দ করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাচ্ছিলেন ওই শিক্ষার্থী। এটি নিষিদ্ধ হওয়ায় তাকে থানায় আনা হয়েছে।
কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ দেওয়া হচ্ছে বলেই তাকে থানায় আনা হয়েছে।
পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!