খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সে ভর্তি কার্যক্রমের তৃতীয় ধাপ আগামী ১ এপ্রিল ২০২৬ (বুধবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মেধা তালিকার ২৮০১ থেকে ৪০০০ তম পর্যন্ত শিক্ষার্থীদের এই ধাপে ভর্তি করা হবে। এছাড়া সংরক্ষিত কোটা থেকে বান্দরবন জেলার ৬–৮ তম এবং অন্যান্য সংরক্ষিত কোটার ১১–১৫ তম পর্যন্ত শিক্ষার্থী এবং স্থাপত্য বিভাগে ১২১ থেকে ২০০ তম পর্যন্ত মেধাক্রমধারী শিক্ষার্থীরাও ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত বিভাগ পছন্দ ফরমের প্রিন্ট কপি, প্রয়োজনীয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অন্যান্য সনদপত্র ও ছবি নিয়ে ১ এপ্রিল সকাল ৯টায় কুয়েট ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে উপস্থিত থাকতে হবে। সেখানে সনদপত্র যাচাই, জমা গ্রহণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভর্তি কার্যক্রম শেষ করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি শিক্ষার্থী উপস্থিত হলে প্রয়োজন অনুযায়ী অপেক্ষমান তালিকা (ওয়েটিং লিস্ট) প্রস্তুত করা হবে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টা থেকে ভর্তি ব্যবস্থাপনা ও সমন্বয় উপ-কমিটি কার্যক্রম শুরু করবে। সকাল ৯:৩০ মিনিটে মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সকাল ১০টায় সনদপত্র যাচাই উপ-কমিটির কার্যক্রম শুরু হবে। সকল কার্যক্রম স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের দ্বিতীয় তলায় সম্পন্ন হবে।
ভর্তি কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ। এছাড়াও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীনরা এ কার্যক্রম তদারকি করবেন।
ভর্তি সংক্রান্ত ফি ১ এপ্রিল থেকে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল আনুষ্ঠানিকতা সম্পন্নের মাধ্যমে ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করা সম্ভব হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!