শারীরিকভাবে অসম্পূর্ণ তরুণদের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণের পথে সফলতা পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আজাহারুল ইসলাম। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করে আন্তর্জাতিক পর্যায়ে উঠে আসার এবং পেশাদার ক্রিকেট খেলোয়াড় হওয়ার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালিত ফিজিক্যালি চ্যালেঞ্জড ট্যালেন্ট হান্ট-২০২৬ এ প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন তিনি।
১২ মার্চ বিসিবির পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং এর সভাপতি মো: জুলফিকার আলী খান এবং সদস্য সচিব, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মো: সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিসিবির অভিজ্ঞ নির্বাচন কমিটির পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে বেশ কিছু খেলোয়াড়কে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এই প্রাথমিকভাবে মনোনীত খেলোয়াড়দের মধ্য থেকে ট্রায়াল ম্যাচের মাধ্যমে শীঘ্রই বাংলাদেশ জাতীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গঠন করা হবে।
আজাহারুল ইসলাম এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ছোট থেকেই আমার খুব ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে তা হয়ে ওঠেনি। তবে, আমার স্বপ্ন পূরণে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব এর দিকনির্দেশনা এবং সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, এই অর্জনের পিছনে আমার বাবা-মায়ের দোয়া এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সাবিক ভাইয়ের সার্বক্ষণিক সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ অবদান। সবার দোয়ায় আমি সামনেও এগিয়ে যেতে চাই এবং লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে চাই।"
আজাহারের এ সফলতা প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, যা দেশের অন্যান্য প্রতিবন্ধী তরুণদের জন্যও একটি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!