অবশেষে  ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করলেন ক্যাটরিনা ও ভিকি।
অবশেষে  ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করলেন ক্যাটরিনা ও ভিকি।   ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করলেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। এতোদিন এ তারকা জুটি তাদের ছেলের নাম গোপনেই রেখেছিলেন। ক্যাটরিনার নিজের ইনস্টাগ্রাম পোস্টেএক পোস্ট দিয়ে বিষয়টি জানান তিনি। 

সামাজিক মাধ্যমে সন্তানের হাতের ছবি পোস্ট করে ক্যাটরিনা কাইফ ক্যাপশনে লিখেছেন— আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। একমুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি আরও লিখেছেন— ‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে। 

এ তারকা দম্পতি ২০২৪ সালের ৭ নভেম্বর ছেলেসন্তানের বাবা-মা হন । সন্তান জন্মের পর থেকেই তারা এখন পর্যন্ত ছেলের ছবি প্রকাশ্যে আনেননি। 

নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই তাই কমেন্টবক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা।  ক্যাটরিনার পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রিটিরাও। অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’ দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকর, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারিসহ সবাই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন।

তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রে জানা যায়,  পরিবার ও সন্তানকে সময় দিতেই কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন ক্যাটরিনা ও ভিকি। এই তারকা জুটি  কবে আবার পর্দায় ফিরবেন অপেক্ষায় আছেন ভক্ত অনুরাগীরা ।

রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের সেই অনুষ্ঠানে কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরাই  উপস্থিত ছিলেন।