সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড ছড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। সম্প্রতি ফেসবুকে তার নামে একাধিক বিভ্রান্তিকর ফটোকার্ড ভাইরাল হলে বিষয়টি নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মুখ খুলেন এবং কঠোর অবস্থান জানান।
ভাইরাল হওয়া এসব ফটোকার্ডে হানিফ সংকেতের উপস্থাপনার ধাঁচ অনুকরণ করে বিভিন্ন মন্তব্য ও বক্তব্য যুক্ত করা হয়, যা দেখে অনেকেই বিভ্রান্ত হন। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এসব বক্তব্যের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই এবং এগুলো সম্পূর্ণভাবে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।
এক বিবৃতিতে হানিফ সংকেত বলেন, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করা শুধু অনুচিতই নয়, বরং এটি একটি অপরাধ। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেক ব্যবহারকারী না জেনেই এসব ভুয়া ফটোকার্ড শেয়ার করছেন, যার ফলে বিভ্রান্তি আরও বাড়ছে এবং তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি কাজের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে আসছেন। তার প্রকৃত বক্তব্য, অনুষ্ঠান সংক্রান্ত তথ্য কিংবা অফিসিয়াল ফটোকার্ড শুধুমাত্র তার ভেরিফায়েড প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ করা হয়। তাই অজানা বা অনির্ভরযোগ্য উৎস থেকে পাওয়া তথ্য বিশ্বাস না করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে তার ছবি ব্যবহার করে একটি ফটোকার্ডে রাজনৈতিক মন্তব্য ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়। পরে তিনি নিজেই সেই বক্তব্য সম্পূর্ণভাবে অস্বীকার করেন এবং জানান, এটি তার অবস্থান বা মতামত নয়।
এই ধরনের ভুয়া কনটেন্টের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে হানিফ সংকেত বলেন, প্রযুক্তির এই যুগে তথ্য যাচাই ছাড়া শেয়ার করা বড় ধরনের বিভ্রান্তি ও ক্ষতির কারণ হতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!