সন্তান নেয়ার পরিকল্পনা করছেন? তাহলে সুস্থ গর্ভধারণের প্রস্তুতিতে শুধু খাবার, ভিটামিন বা ফিটনেস নয় ডেন্টাল চেকআপও হতে পারে একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। বিশেষজ্ঞদের মতে, দাঁত ও মাড়ির স্বাস্থ্য গর্ভধারণের সাফল্য এবং ভবিষ্যৎ শিশুর সুস্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এনডিটিভি
সিনিয়র কনসালট্যান্ট ডা. ভূমিকা মাদান জানান, গর্ভধারণের পরিকল্পনা শুরুর অন্তত এক বছর আগেই ডেন্টাল চেকআপ করা উচিত। তার মতে, অনেক নারীই দাঁত ও মাড়ির ছোট সমস্যা যেমন ক্যাভিটি, মাড়ির প্রদাহ বা সংক্রমণকে গুরুত্ব দেন না। কিন্তু এসব অচিকিৎসিত সমস্যা গর্ভাবস্থায় জটিলতা তৈরি করতে পারে। তাই প্রাক-গর্ভধারণ পর্যায়ে নিয়মিত চেকআপের মাধ্যমে এসব সমস্যা আগেই শনাক্ত ও চিকিৎসা করা গেলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
অন্যদিকে গাইনোকোলজিস্ট ও আইভিএফ বিশেষজ্ঞ ডা. অর্চনা ধাওয়ান বাজাজ বলেন, মাড়ির সংক্রমণ শুধু মুখের ভেতরেই সীমাবদ্ধ থাকে না। অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়া রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে, যা শরীরের অন্যান্য অংশেও প্রভাব ফেলতে পারে এবং গর্ভধারণের ফলাফলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে তিনি প্রাক-গর্ভধারণ পরিকল্পনায় ডেন্টাল স্বাস্থ্যকে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
বিশেষজ্ঞদের মতে, অনেক দম্পতি গর্ভধারণের প্রস্তুতিতে বড় বড় বিষয় যেমন পুষ্টি পরিকল্পনা বা সন্তান পালনের প্রস্তুতির দিকে মনোযোগ দিলেও তুলনামূলকভাবে সহজ কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট এড়িয়ে যান। অথচ এই একটি পদক্ষেপই ভবিষ্যতে বড় ধরনের জটিলতা প্রতিরোধে সহায়তা করতে পারে।
চিকিৎসকদের ভাষায়, গর্ভধারণের পরিকল্পনা শুধু একটি শারীরিক প্রক্রিয়া নয়, এটি একটি সামগ্রিক স্বাস্থ্য প্রস্তুতি। তাই দাঁত ও মাড়ির যত্ন নেওয়া, প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করা এবং মুখের স্বাস্থ্য নিশ্চিত করা গর্ভধারণকে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পারে।
বিশেষজ্ঞরা আরও মনে করেন, সুস্থ হাসি শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি সামগ্রিক স্বাস্থ্যের প্রতিফলনও বটে। তাই সন্তান নেওয়ার পরিকল্পনা শুরু করার আগে ডেন্টাল চেকআপকে গুরুত্ব দিলে মা ও শিশুর জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ যাত্রা নিশ্চিত করা সম্ভব।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!